
জামাল হোসেন পান্না নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুল মান্নানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে শিবপুর ইউনিয়নের শিবপুর স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর. মুজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কিছু লোক টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং টাকা দিয়ে ভোট কিনতে চায়।
তাদের কোনো দল নেই, কোনো আদর্শ নেই। এ বিষয়ে আপনারা সবাই সজাগ থাকবেন।”তিনি আরও বলেন, “আমি আশা করি, আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। এই ধানের শীষের প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, দেশনেত্রী খালেদা জিয়ার এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতীক।”
তিনি বলেন, “আজ আপনারা পূর্বাঞ্চলে ইতিহাস সৃষ্টি করেছেন। নবীনগরে আমি কতটুকু রাজনীতি করেছি, তা আপনারা সবাই জানেন। নতুন করে বলার কিছু নেই। শুধু একটি অনুরোধ—সব ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন।”
প্রধান অতিথি আরও বলেন, “আমি আপনাদের দোয়া চাই। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিলে আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলে আপনাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।”
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মঞ্জুরুল আলম মজনুর যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন ও সালাহউদ্দিন ভূইয়া শিশির, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুন অর রশিদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী ও মো. মলাই মিয়া, সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজিব হাসান পাপ্পু, আমেরিকা প্রবাসী সুহেল রানা ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান শিশুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলতাফ হোসেন বশির, বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শিবপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সাদেক মোল্লা, বিদ্যাকুট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন বিশ্বাস, নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ, কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল, শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি রুকন উদ্দিনসহ বিভিন্ন স্তরের।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...