
সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদীঃ নরসিংদীর রায়পুরায় আহনাম মিয়া নামে ৩বছর বয়সি এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।ঘটনার পরই পলাতক রয়েছে মা শিরিন আক্তার।
শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের মির্জানগর গ্রামে এই ঘটনা ঘটে।নিহত আহনাম মিয়া নামের ওই শিশু প্রবাসী ডালিম মিয়ার একমাত্র সন্তান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আদিল মাহমুদ। ওসি বলেন, মরদেহ উদ্ধারের কাজ চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।
স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিন বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। এরপর শিরিন তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। শনিবার দিবাগত রাতে শিরিন ও সন্তান আনাসের শোবার ঘর থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পায় আনাসের দাদি। চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান।সঙ্গে সঙ্গেই পালিয়ে যায় আনাসের মা শিরিন। ধারণা করা হচ্ছে, মা শিরিনই এই ঘটনা ঘটিয়েছে।
এদিকে, ঘটনায় অভিযুক্ত শিরিন আক্তার মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে জানিয়েছে একাধিক সূত্র। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...