
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শ্বাসরুদ্ধ হয়ে রবিউল ইসলাম নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রবিউল ওই গ্রামের রেজাউলের ছেলে।
সূত্র জানায়, শিশু রবিউল রাত আটটার দিকে বাড়িতে লিচু খাচ্ছিল। হঠাৎ লিচুর সাথে থাকা একটি বিচি গিলে ফেলে সে। একপর্যায়ে লিচুর বিচিটি গলায় আটকে গিয়ে শ্বাসরোধ হয়ে ছটফট শুরু করে রবিউল।
বিষয়টি পরিবারের লোকজন টের পান। পরে বেশ চেষ্টা করেও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করতে না পেরে রাত পৌনে নয়টার দিকে রবিউলকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশু রবিউলকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ নূর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...