
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার আটকদের শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে উপজেলার বরুয়াজানি এলাকা থেকে তাদের আটক করা হয় ।
আটকরা হলেন উপজেলার বরুয়াজানি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে আজিজুল হক (৫৫) ও নিজপাড়া গ্রামের সামিদুল হকের ছেলে রফিকুল ইসলাম লালু (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরুয়াজানি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। ওইসময় ১ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ আজিজুল হক ও রফিকুল ইসলাম লালুকে আটক করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গাঁজাসহ আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...