
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দেশীয় মাছ সংরক্ষণে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
গতকাল রোববার (১২ জুলাই) উপজেলার বিভিন্ন বিল ও জলাশয়ে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক-এর উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়ন এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের লক্ষ্যে কলসপাড় ইউনিয়নের বড়বিলা, নয়ানি, কাস্তি বিলসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩৫টি চায়না জাল, প্রায় ৪ হাজার মিটার কারেন্ট জাল, দুটি মশারি জাল এবং একটি ভীম জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন। এ সময় নালিতাবাড়ী থানার এসআই শরীফুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন বলেন, দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...