
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভাতিজার বউকে (৩০) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা শ্বশুর আবুল কাশেম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আবুল কাশেমকে শনিবার (৪ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে শেরপুর কারাগারে পাঠানো হয়েছে।
আবুল কাশেম পূর্ব কলসপাড় এলাকার পচন শেখের ছেলে। এর আগে শুক্রবার রাতে উপজেলার পূর্ব কলসপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে প্রতিদিনের মতো ভুক্তভোগী নিজ ঘরে শুয়ে ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে প্রতিবেশী চাচা শ্বশুর আবুল কাশেম সুযোগ বুঝে তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করেন।
এতে ভুক্তভোগী চিৎকার শুরু করলে আবুল কাশেম ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি থানায় জানানো হয়। থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ঘটনার তদন্ত চলছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে এবং একই সাথে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...