
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে শফিকুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া এলাকায় মালিঝি ব্রিজ সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত শফিকুল ইসলাম উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া (মানুপাড়া) গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন বলে জানায় পরিবার।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে ৭টার দিকে সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান শফিকুল এরপর আর বাড়ি ফেরেন নি।
বৃহস্পতিবার সকালে কাপাসিয়া এলাকায় একটি পুকুরে অজ্ঞাত মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে নিহত শফিকুল ইসলামের ছেলে রাজিব ঘটনাস্থলে এসে মরদেহটি তার বাবার বলে সনাক্ত করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত