
শাহরিয়ার মিল্টন,শেরপুর : উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬।
সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন কর্মকর্তা সোলাইমান হোসেন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে কৌতূহলী ও সৃজনশীল করে তুলতে সহায়তা করে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনে এমন মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর প্রদর্শনী ঘুরে দেখেন। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রয়োগ দেখে সন্তোষ প্রকাশ করেন তারা।
এবারের আয়োজনে অংশগ্রহণ করে সরকারি নাজমুল স্মৃতি কলেজ, হাজী নূরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজ, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, হিরন্ময়ী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, তারাগঞ্জ ফাজিল মাদ্রাসা, শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজ, বরুয়াজানী হাসান উচ্চ বিদ্যালয়, আব্দুল হাকিম স্মৃতি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, উত্তর নাকশী উচ্চ বিদ্যালয় এবং তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
মেলায় আগত দর্শনার্থীরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে সহায়তা করছে। ফলে নতুন প্রজন্ম আরও উদ্ভাবনী হয়ে গড়ে উঠবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...