
শাহরিয়ার মিল্টন, শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে গুরুতর আহত অটোরিকশাচালক চাচা রফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (১২ সেপ্টেম্বর) তাঁর মৃত্যু হয়।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ময়নাতদন্ত শেষে রফিকুল ইসলামের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পৌঁছায়। ঘটনাটি ঘটেছে উপজেলার নন্নী ইউনিয়নের বনকুড়া নদীরপাড় এলাকায়। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত সোহরাব আলীর ছেলে। অভিযুক্ত আহসান (৩৩) তাঁর বড় ভাই বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের সঙ্গে তাঁর ভাতিজা আহসানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি রফিকুল ইসলামের ভোগদখলে থাকা জমিতে আহসান কলাগাছের চারা রোপণ করেন। পরে ওই চারাগুলো কেটে ফেলেন রফিকুল ইসলাম।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১ সেপ্টেম্বর আহসান চাচা রফিকুল ইসলামকে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে রফিকুল ইসলাম গুরুতর আহত হলে স্বজনরা তাঁকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি।
পুলিশ বিষয়টি সম্পর্কে খোঁজখবর রাখছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...