
শাহরিয়ার মিল্টন ,শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ভারতীয় ৫৬ পিস কম্বলসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি।
সোমবার (৯ ডিসেম্বর) ভোররাত আড়াইটার দিকে উপজেলার সমশ্চুড়া কালিস্থান এলাকা থেকে ঝিনাইগাতির হলদিগ্রাম বিজিবি’র টহলরত দল একটি ডাম্পট্রাকসহ তাদের আটক করে।
বিজিবি হলদ্রিগাম ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নালিতাবাড়ীর ভারত সীমান্তঘেঁষা পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকায় ভোররাত আড়াইটার দিকে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার আব্দুস সবুর। এসময় চেরাই পথে আনা ৫৬ পিস ভারতীয় কম্বলসহ সমশ্চুড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে চাঁন মিয়া (৪২) ও শেরপুর সদর উপজেলার ভাতশালা গ্রামের বিশু মিয়ার ছেলে সোহেলকে (৩০) আটক করা হয়।
একই সাথে কম্বল পরিবহনের কাজে ব্যবহৃত ডাম্পট্রাকটিও জব্দ করা হয়। জব্দকৃত মালামালসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে নালিতাবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার