
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা ও ভারতীয় মদসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) তাদের শেরপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে, বুধবার পৃথক অভিযানে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তারানী ও পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার টিএনটি রোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এরা হলেন উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা চায়না মোড় এলাকার হেকমত আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫), নালিতাবাড়ী পৌরশহরের ছিটপাড়া নদীরপাড় মহল্লার হাফিজুল ইসলামের ছেলে তানভীর মিয়া তানজিল (২২) ও তারাগঞ্জ দক্ষিণ বাজার মহল্লার নজরুল ইসলামের ছেলে হাসিবুল ইসলাম ইমন (২৪)।
থানা পুলিশ সূত্র জানায়, কতিপয় মাদক কারবারিরা মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তারানী এলাকায় জনৈক নুর ইসলামের বাড়ির সামনে অভিযান চালিয়ে ৪৮০ পিস ইয়াবাসহ কারবারি আমিনুল ইসলামকে আটক করা হয়।
একই দিনে পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার টিএনটি রোড এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল পিস ভারতীয় মদসহ অপর দুই মাদক কারবারি তানভীর মিয়া তানজিল ও হাসিবুল ইসলাম ইমনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন