
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে মাদকসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
দণ্ডপ্রাপ্ত যুবক জাহিদুল ইসলাম সবুজ (২৬) নালিতাবাড়ী পৌরশহরের বাজার ছিটপাড়া এলাকার মমতাজ আলীর পুত্র।
পুলিশ জানায়, সোমবার (২৭ অক্টোবর) সকালে নালিতাবাড়ী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে সবুজের নিজ বাড়ি থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে আটক করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববির পরিচালিত ভ্রাম্যমান আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, এসআই নুরুল আমিন ও এসআই রফিকুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...