
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্তে ভারত থেকে চোরাই পথে আনা ৪টি গরু জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
রোববার (১২ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার পানিহাতা চায়না মোড় এলাকার মাঠ থেকে গরুগুলো জব্দ করা হয়। তবে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে , পানিহাতা সীমান্ত পথে একদল চোরাকারবারী চোরাই পধে অবৈধভাবে ভারতীয় গরু আনছে, এমন সংবাদে রোববার ভোরে পানিহাতা এলাকায় অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা।
এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা চায়না মোড় থেকে পূর্ব দিকের মাঠে গরু রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা চোরাই পথে আনা ৪টি গরু জব্দ করে। যার বাজার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এর আগে গত ৫ জানুয়ারি রাত ৮টার দিকে পানিহাতা চায়না মোড় এলাকার আব্দুল ওয়াহাব এর ঘর থেকে চোরাই পথে আনা ভারতীয় ২টি গরু জব্দ করে বিজিবি। গরু দুটি পাচারকারী সিন্ডিকেটের সদস্য আমিনুল ইসলামের ছিল বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি’র রামচন্দ্রকুড়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত