
শাহরিয়ার মিল্টন,শেরপুর : মোহনা টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি ও দৈনিক কালের কণ্ঠের শ্রীবরদী প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম বকুল (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হৃদ্রোগে আক্রান্ত সাংবাদিক বকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শনিবার (১৬ নভেম্বর) রাত বারোটার দিকে পথিমধ্যে মারা যান তিনি। তিনি স্ত্রী ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক বকুলের মৃত্যুতে জেলার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সাংবাদিক রেজাউল করিম বকুল শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক দশকাহনীয়া পত্রিকার মধ্য দিয়ে তার সাংবাদিকতা শুরু। এরপর দৈনিক মাতৃভূমি ও দৈনিক আমার দেশ এর শ্রীবরদী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।
আমার দেশ বন্ধ হওয়ায় কালের কণ্ঠে যোগ দেন তিনি। এছাড়াও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন হতে কাজ করে আসছিলেন সাংবাদিক বকুল। সাংবাদিকতা ছাড়াও তিনি দুর্নীতি প্রতিরোধ কমিটির শ্রীবরদী উপজেলার সাধারণ সম্পাদক এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) শ্রীবরদী শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মময় জীবনে তিনি ছিলেন নিরহংকার, নম্র, সহজ-সরল একজন চারণ সাংবাদিক। দায়িত্বশীল সংবাদ ও ফিচারের খোঁজে তিনি চষে বেড়াতেন পথে-প্রান্তরে।
শনিবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। অবস্থার উন্নতি না হওয়ায় রাতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। ময়মনসিংহ নেওয়ার পথে রাত ১২ টার দিকে নকলা এলাকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সাংবাদিক রেজাউল করিম বকুলের মৃত্যুতে শেরপুর প্রেসক্লাব, শ্রীবরদী প্রেসক্লাব, ঝিনাইগাতী প্রেসক্লাব, ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাব, নকলা প্রেসক্লাব, নালিতাবাড়ী প্রেসক্লাব, মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...