
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কে বাহুবল এসোসিয়েশন অব ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ৩রা আগস্ট রবিবার ওয়েসচেস্টার কাউন্টির ভি ই মেসি পার্কে দিনব্যাপী বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।
বাহুবল এসোসিয়েশনের সভাপতি মোঃ দেলোওয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এট্যর্নী মঈন চৌধুরী।
সাধারণ সম্পাদক আহমেদ হোসেন মকছুদ ও প্রচার সম্পাদক মোঃ বশির মিয়ার সঞ্চালনায় অতিথিবৃন্দ ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি শফি উদ্দিন তালুকদার,হবিগঞ্জ জেলা সভাপতি আমির ফারুক তালুকদার,সাবেক সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,সহ-সভাপতি মোঃ নাসির মিয়া,নবীগঞ্জ এসোসিয়েশনের সভাপতি শেখ জামাল হোসেন ও সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু,সদর উপজেলা সভাপতি মিয়া আছকির,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান।
নিউইয়র্ক শহরের বিভিন্ন স্থানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে বনভোজনটি আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মিলনমেলায় পরিণত হয়।
বনভোজনে আগত মহিলাদের আকর্ষণীয় বালিশ খেলা ও শিশু কিশোরদের জন্য বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন ছিল।
সংগঠনের কার্যকরী কমিটির সদস্যরা হলেন সহ-সভাপতি ইলিয়াস আখঞ্জী,এনাম চৌধুরী,যুগ্ম সম্পাদক সৈয়দ জুবেদ,নাসিম আজাদ,প্রচার সম্পাদক মোঃ বশির মিয়া,সদস্য দেওয়ান মোতাচ্ছির মনজু,সদস্য আজহারুল চৌধুরী উপস্থিত ছিলেন।
দুপুরে মধ্যাহ্ন ভোজের পর বিকেলে প্রধান অতিথি খেলাধুলা ও র্যাফেল ড্রয়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত