
আমিনুল ইসলাম আহাদঃ কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচচ বিদ্যালয়ে শনিবার ২১ ফেব্রুয়ারি: মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নিজেদের উদ্যোগে শহীদ মিনার তৈরি করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভাষার প্রতি ভালোবাসা ও একুশে ফেব্রুয়ারির চেতনা ছড়িয়ে দিতে শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে এই অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান জানান, “আমাদের প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার নেই। তাই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বাঁশ, কাঠ ও রং দিয়ে শহীদ মিনার তৈরি করেছে। এটি তাদের দেশপ্রেম ও ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধার অনন্য উদাহরণ।”
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে এবং একুশের কবিতা আবৃত্তি করে।
শিক্ষার্থীরা জানান, “ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে আমরা নিজেরাই এই শহীদ মিনার তৈরি করেছি। এটি আমাদের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে আমরা চাই আমাদের বিদ্যালয়ে একটি স্থায়ী শহীদ মিনার নির্মিত হোক।”
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীরাও শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...