
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা সংক্রান্ত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটি কর্তৃক নড়াইলে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় এক পাইকারী ব্যবসায়ীকে ৬(ছয়) হাজার টাকা জরিমান করা হয়।
রোববার (২০ অক্টোবর) দুপুরে বিশেষ টাস্কফোর্স কমিটির পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষের নেতৃত্বে রূপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের ৪৪ ধারায় বর্ণিত মিথ্যা তথ্য প্রদানের অপরাধে ওই পাইকারী ব্যবসায়ী মো: কামরুল ইসলামকে ৬ (ছয়) হাজার টাকা জরিমান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
অভিযান পরিচালনার সময় অন্যান্যের উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য কনজুমাসর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা কমিটির সেক্রেটারী কাজী হাফিজুর রহমান, ছাত্র প্রতিনিধি সদস্য শুভ মোল্যা ও নবাব মোল্যা।
এছাড়াও দোকানের পণ্যের বিক্রির মুল্যে তালিকা না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেন বিশেষ টাস্ক ফোর্স কমিটি এবং লাভের নামের সাধারণ মানুষদের যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলেও অনুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তারা ।
এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, জনসাধারণের নাগালের ভেতর দ্রব্যমূল্য রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...