
মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জঃ নওগাঁর নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বাংলাদেশ পুলিশের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত চৌকস পুলিশ কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের জন্মদিন বর্ণিল আয়োজনে পালিত হয়েছে। মানবিকতা এবং পেশাদারিত্বের সমন্বয়ে নিয়ামতপুর উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এই প্রিয় কর্মকর্তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তার জন্মদিন উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও দোয়া জানিয়েছেন দৈনিক ঘোষণা পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. শাহিন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নিয়ামতপুর থানার অত্যন্ত চৌকস অফিসার ইনচার্জ এবং বাংলাদেশ পুলিশের গর্ব প্রিয় মাহবুব ভাইয়ের জন্য ভালোবাসা অবিরাম। আমি মহান আল্লাহ পাকের দরবারে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।”
ওসি মাহবুবুর রহমান নিয়ামতপুর থানায় যোগদানের পর থেকেই অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। বিশেষ করে মাদক নির্মূল, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং সাধারণ ডায়েরি (জিডি) করতে আসা মানুষের সেবা নিশ্চিত করে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। থানায় আগত সেবাপ্রার্থীদের সাথে তাঁর অমায়িক ব্যবহার এবং দ্রুত আইনি সমাধান দেওয়ার বিষয়টি এলাকায় বেশ প্রশংসিত।
দিনটি উপলক্ষে নিয়ামতপুর থানার সহকর্মী পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর অনেক শুভাকাঙ্ক্ষী তাঁকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন।
সকলের ভালোবাসায় সিক্ত হয়ে ওসি মাহবুবুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও সততার সাথে জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...