
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর নির্বাচনের দাবিতে তালা দিয়েছে সাধারন ব্যবসায়ীরা। গত মঙ্গলবার রাত ১১ টায় শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মুল ফটকে এই তালা লাগানো হয়।
সাধারন ব্যবসায়ীদের পক্ষে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সহ সভাপতি বাবুল মিয়া বক্তব্যে বলেন, নির্বাচন ছাড়াই চার পাচ বছর থেকে পরিচালিত হয়ে আসছে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
বর্তমানে যারা দায়িত্ব পালন করছে তারা আবার নতুন করে গোপন বৈঠক করে একটি কমিটি ঘোষণা করেছে। সেই কমিটিতে অধিকাংশই আওয়ামী লীগের লোক। মুলত ফ্যাসিষ্টদের সহযোগিতা করতেই এই কমিটি করা হয়েছে।
আমরা সাধারন ব্যবসায়ীরা নির্বাচন চাই। নির্বাচনের মাধ্যমে যেই আসুক আমরা তাকে মেনে নিবো। শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসাইন বলেন, আমরা ২২ আগষ্ট ২০২৫ নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। নির্বাচন পর্যন্ত চেম্বার অব কমার্স পরিচালনার সুবিধার্থে এই কমিটি করা হয়েছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত