
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যায়ের প্রশাসন নিরপেক্ষতা হারালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। একই সঙ্গে তিনি নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, প্রত্যেক ভোটার যেন নিরাপদ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। ভোটার কারও পরিচয়ে নয়—সবার জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, এবারের নির্বাচনে প্রার্থীদের শুধু ভোটের মাধ্যমেই জয়ী হতে হবে, কোনো ধরনের অনিয়ম বা কারচুপির সুযোগ থাকবে না।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে, যাতে কেউ শৃঙ্খলা ভঙ্গের সাহস না পায়। কেউ চেষ্টা করলেও যেন তা বাস্তবায়ন করতে না পারে, সেই প্রস্তুতি থাকতে হবে। পাশাপাশি নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার এবং সিভিল সার্জন ডা. মু. মনিরুল ইসলাম।
এছাড়াও সভায় সহকারী রিটার্নিং কর্মকর্তারা, নৌবাহিনী, কোস্ট গার্ড, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...