
নিষ্ঠা, সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। একই সঙ্গে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয়, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা, জবাবদিহিতা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা তাঁদের পেশাগত সমস্যা ও দাবি-দাওয়া ডিআইজির কাছে তুলে ধরেন।
তিনি তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো বিধি অনুযায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ডিআইজি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি মাঠপর্যায়ের সমস্যা ও প্রতিবন্ধকতা নিরসন এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
পরে ডিআইজি খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের অস্ত্রাগার পরিদর্শন করেন। এ সময় অস্ত্র ও গোলাবারুদসহ সংশ্লিষ্ট সরঞ্জামের যথাযথ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁনের সভাপতিত্বে সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা, ফাঁড়ি, ক্যাম্প ও তদন্তকেন্দ্রের ইনচার্জসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...