
মজিবুর রহমান,নেত্রকোণাঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত গৃহবধূ সোমা আক্তারের রেখে যাওয়া তিন অবুঝ শিশুর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে তিনি তাদের বাড়িতে গিয়ে শিশুদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
জানা গেছে, বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সোমা আক্তার (৩০) নিহত হন।
এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। নিহত সোমা আক্তার উপজেলার আমতলা কোনাপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। তার মৃত্যুর পর তিনটি শিশু অসহায় অবস্থায় পড়ে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের করুণ দৃশ্য ছড়িয়ে পড়লে বিষয়টি ইউএনও রিফাতুল ইসলামের নজরে আসে।
এ বিষয়ে ইউএনও রিফাতুল ইসলাম জানান, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সোমা আক্তার নিহত হন। তার রেখে যাওয়া ছোট ছোট তিনটি শিশুকে দেখে যে কারোরই মায়া লাগবে। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হবে বলেও তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...