
আজ সোমবার বেলা ১২ টায় জেলা শহরের গানাসাস মার্কেটের ২য় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবদলের সহ সভাপতি ও ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভুক্তভোগী আবু হানিফ।
তিনি জানান, দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন তিনি। তার রাজনৈতিক সফলতায় ঈর্ষানিত হয়ে তার প্রতিপক্ষ ফজলুপুর ইউনিয়ন যুবদলের আহব্বায়ক রফিকুল ইসলাম ও ঔই ইউনিয়নের বিএনপির সাবেক আহব্বায়ক মিজানুর রহমান মিলন তার নাম সহ বিএনপি নেতা আবু সাঈদ, লেবু মিয়া, সোনা মিয়া, সবুজ মিয়া, ও আব্দুল হাকিম কে আওয়ামীলীগ ট্যাগ দিয়ে বিষ্ফোরক আইনে মামলা দায়ের করেন। যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
তিনি আরো জানান, মিজানুর রহমানের পিতা ২০১৮ সালে এবং ২০২৩ সালে মিজানুর রহমান মিলন ২০২৩ সালে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী ছিলেন। তিনি ছাড়া মামলার বাকি ৫ জনের সাথে জমি নিয়ে দীর্ঘকাল ধরে বিরোধ চলে আসছিল।
তাকে রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য প্রতিহিংসামুলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার সহ প্রশাসনের নিকট তাদের নিরাপত্তার জোর দাবি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...