
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “নেতা হতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতা হতে হবে, যেন মানুষ হৃদয়ে স্থান করে নিতে পারে।”
বৃহস্পতিবার(০৭ মে) দুপুরে সাপাহার সরকারি কলেজে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মোস্তাফিজুর রহমান আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে সুশিক্ষার কোনো বিকল্প নেই। সুশিক্ষিত প্রজন্মই পারে সমাজ ও রাষ্ট্রকে পরিবর্তন করতে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে শিক্ষা ও মানবিক গুণাবলীতে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাজির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা গ্রহণের পাশাপাশি শৃঙ্খলা, মানবিকতা ও নৈতিকতা অর্জন করলেই একজন মানুষ প্রকৃত অর্থে আলোকিত হতে পারে।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান (লাবু), সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, অনুষ্ঠান পরিচালনা কমিটির সমন্বয়ক ও দর্শন বিভাগের অধ্যাপক এস. এম. শামীম আল মামুন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুহা. আল-হেলাল, রাজু আহম্মেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমবারের মতো সরকারি কলেজ প্রাঙ্গনে এমপির আগমন উপলক্ষে বিএনসিসির পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয় এবং কলেজের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...