
নেত্রকোণার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মোমিন খানকে (৫৫) বানোয়াট অভিযোগ তুলে সালিশের নামে প্রকাশ্যে মাথা ন্যাড়া করে অপমান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে মোমিন খানের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা দাবি করেন, গত ২৯ জুলাই স্থানীয়ভাবে আয়োজিত একটি সালিশে তাকে প্রকাশ্যে অপমানজনক শাস্তি দেওয়া হয়।
ঘটনার পর তিনি বারহাট্টা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়, গত ২৬ জুলাই রাতে সাহতা ইউনিয়নের হেলোচিয়া বাজারের একটি চায়ের দোকানে স্থানীয় কয়েকজনের সঙ্গে আলাপচারিতার সময় মোমিন খান একটি মন্তব্য করেন। পরে সেই বক্তব্য বিকৃত করে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ছড়িয়ে দেওয়া হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২৮ জুলাই সন্ধ্যায় অভিযুক্তরা মিছিল নিয়ে তার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের পরদিন সালিশে হাজির হওয়ার নির্দেশ দেন।
অন্যথায় বাড়িঘরে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।
পরদিন ২৯ জুলাই সকাল ১১টার দিকে মধুপুর এলাকার আল-আরাফা মিফতাহুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সালিশে উপস্থিত হয়ে মোমিন খান ক্ষমা প্রার্থনা করেন।
এরপর সালিশের সিদ্ধান্তের নামে প্রকাশ্যে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাড়িতে ফেরার পরও তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করা হয়।
এ ঘটনায় মোমিন খান বারহাট্টা থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, “দুই পক্ষ থেকেই অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ঘটনার প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে চালানো অপপ্রচারের প্রতিবাদ জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
একই সঙ্গে তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...