
মুহাম্মদ সুমন ভূঁইয়া, নোয়াখালীঃ পালিয়ে যাওয়া আওয়ামী সরকারের নোয়াখালীর সুবর্ণচর উপজেলা মহিলা লীগের নেত্রী কথিত ভূমিদস্যু, গরু চুরির হোতা, মিথ্যা মামলাবাজ ও পতিতা সর্দার আলেয়ার বিচারের দাবীতে এলাকার নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ মানববন্ধন, ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বুধবার (৩০অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসীর আয়োজনে উপজেলার চরবাটা ভূইয়ার হাটে অনুষ্ঠিত এ মানববন্ধনে ভুক্তভোগীরাসহ শত-শত নারী- পুরুষ অংশ গ্রহন করে।
মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী নারী নাজমা, তাছলিমা, হাজেরা, আফরোজা এবং মোহাম্মদ উল্যাহ, আবদুল আলীম ও সিরাজসহ শতাধিক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ থেকে প্রায় ২৫ বছর আগে তথাকথিত আলেয়া অসহায় হয়ে অন্য এলাকা থেকে সুবর্ণচরের চরমজিদে আসার পর এলাকাবাসী আলেয়াকে সার্বিক সহযোগিতার করে বসবাসের সুযোগ করে দেন ।
এরপর থেকে নানা ধরনের অবৈধ কর্মকান্ডের মধ্যে দিয়ে আলেয়ার উত্থান শুরু হয়। প্রথমে আলেয়া নিজে দেহ ব্যবসা শুরু করে এলাকার যুব সমাজকে ধ্বংশের পথে নিয়ে যায়। পরে সে তার নিজ বাড়িতে মিনি পতিতালয় খুলে জমজমাট ভাবে দেহ ব্যবসা করতে থাকে।
শুধু তাই নয়, নোয়াখালী ৪ আসনের সাবেক এমপি একরাম চৌধুরীর ক্ষমতা দেখিয়ে আলেয়া তার বাড়ীতে চোর ডাকাতদেরকে আস্তানার সুযোগ করে দিয়ে এলাকায় চুরি,ডাকাতি ও রাহাজানি বাড়িয়ে দিয়ে শান্তি-শৃঙ্খলার অবনতি ঘটায়।
বাড়ীতে আগুন লাগিয়ে দেয় এবং এ পর্যন্ত আলিমের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলাসহ ২২টি মিথ্যা দায়ের করে আলেয়া।
এসব কাজে আলেয়াকে তার স্বামী বেলাল ও ছেলে স্বাধীন, রিয়াজ এবং সোহেলসহ তার পরিবারের নারী-পুরুষ সহ সকলে তাকে সরাসরি সহযোগিতা করে বলে জানান ভুক্তভোগীরা।
আলেয়ার প্রধান কাজই হল, মুক্তিযোদ্ধাদের ছবি সংগ্রহ করে এবং স্বাক্ষর নকল করে জাল-জালিয়াতির মাধ্যমে ভূয়া কাগজ পত্র তৈরী করে তাদের জমি সে ক্রয় করেছে বলে প্রথমে দখল করে নেয় পরে আবার বিক্রি করে দেয় ।
এদিকে আলেয়া গত কয়েক বছর ধরে গোপনে গোপনে মাদক ব্যবসাও করে যাচ্ছে এবং কুমিল্লা সহ বিভিন্ন জেলার আন্তজেলা চোর-ডাকাত চক্রের মাধ্যমে সুবর্ণচরে চুরি-ডাকাতির ঘটনা ঘটায় বলে জানান এলাকাবাসী।
কেউ তার এসব অপকর্মের প্রতিবাদ করলে সে নারী নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়। এ পর্যন্ত আলেয়া ও তার পরিবারের সদস্যরা বাদী হয়ে এলাকার কয়েক জন নিরিহ মানুষের নামে প্রায় অর্ধ শতাধিক মিথ্য মামলা করেছে বলে জানা গেছে।
সর্বপুরি আলেয়ার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। পুরো এলাকাকে সে জিম্মি করে রেখেছে । সে সব সময় তার যা ইচ্ছা তাই করেই যাচ্ছে। এগুলো যেন দেখার কেউ নেই।
মানববন্ধন থেকে এ তথাকথিত মহিলা আলেয়ার বিরুদ্ধে অনতি বিলম্বে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
মানববন্ধন শেষে নারী-পুরুষ মিলে শত-শত মানুষ ভূঁইয়ার হাটে কথিত আলেয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...