
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বোরো ধান খেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল গণি (৭০) নামের এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ মে) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান রোড নারায়নগঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল গণি ওই এলাকার তাছু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে ধানখেতে পানি সেচ দিতে বের হন আব্দুল গণি। এ সময় মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে আহত হয়ে মাটিতে পড়ে থাকেন।
এদিকে দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে তার পরিবারের লোকজন। পরে স্থানীয় আরেক কৃষক ধানখেতে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট নেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...