
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাত ৮টার পর নির্বাচনী পথসভায় মাইক ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকার এই জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
এ সময় সারজিস আলমসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসাইন, পুলিশ প্রশাসন ও বিজিবি উপস্থিত ছিলেন।
গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুড়াবুড়ি বাজারে সারজিস আলমের পথসভায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ। এ সময় ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ নগদ পরিশোধ করেন তারা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮ টার পর মাইক ব্যবহার করে উপজেলার বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা চলছিল। কথা বলছিলেন প্রার্থী সারজিস আলম। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণবিধির ১৭ (২) ধারা লঙ্ঘনের দায়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে আগামীতে নির্বাচনী সভায় নির্ধারিত সময়ে মাইকের ব্যবহার করতে সর্তক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ গণমাধ্যমকে বলেন, তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ করছি। কেউ লঙ্ঘন করলে বিধি অনুযায়ী জরিমানা করা হচ্ছে। বুধবার রাতে ১১ দলীয় জোটের সভায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদের আচরণবিধি সম্পর্কে অবগত হতে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব বলেন, এশার নামায শেষে ৮টা বাজতে কয়েক মিনিট বাকি ছিল ওই সময় সাপলা কলির প্রার্থী সারজিস আলম নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে নির্ধারিত সময় অতিক্রম হয়ে যায়। এতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...