
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ বছরের শেষ দিকে পঞ্চম শ্রেণীতে এবং আগামী বছর থেকে তৃতীয় শ্রেণীতে মেধাবৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা।
তিনি বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর খাবলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নির্মাণাধীন নতুন স্কুল ভবন পরিদর্শন শেষে কর্মকর্তাদের এসব কথা বলেন।
যেসব শিক্ষার্থী অংক ও ইংরেজি বিষয়ে দুর্বল তাদেরকে অতিরিক্ত সময় নিয়ে পড়াশোনা করানোর জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি নির্দেশ দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। এ সময় সচিব মহোদয়ের নির্দেশ মোতাবেক অতিরিক্ত সময় নিয়ে শিক্ষার্থীদের পড়ানোর ব্যাপারে প্রতিশ্রুতি দেন।
এসময় তার সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল হাসান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহের বিভাগীয় উপ পরিচালক মোঃ জালাল উদ্দিন, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী,ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ, এলজিইডি ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেল, উপজেলা সরকারি কমিশনার ভূমি মোঃ মাহবুবুর রহমান, ত্রিশাল উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল্লাহ খন্দকার, ত্রিশাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম প্রমূখ।
মন্তব্য লিখুন
আরও খবর
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...