
পটুয়াখালী অন্ধ কল্যান সমিতির দখল পেতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে দু’টি গ্রুপ। গত ৫ আগষ্ট সরকার পতনের পর গত ৫ সেপ্টেম্বর বিএনএসবি চক্ষু হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অন্ধ কল্যান সমিতির দায়িত্ব গ্রহন করে নতুন একটি কমিটি।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমিতির নতুন কমিটিকে অবৈধ ঘোষনা করে জবরদখল মুক্ত গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে পরিচালনা কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করা হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন তপন, কমিউনিস্ট পার্টির নাসির উদ্দীন তালুকদার। বক্তারা গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান।
অপরদিকে গত ৫ সেপ্টেম্বর গঠিত বিএনপি নেতা মোশতাক আহম্মেদ পিনু ও যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটন’র গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ করা হয়।
মঙ্গলবার সকালে অন্ধ কল্যান সমিতির আজীবন সদস্যের ব্যানারে সোনালী ব্যাংক চত্বর থেকে একটি মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিপলু খান প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্র জনতার গনঅভ্যুত্থানে ফ্যাসিবাদি সরকারের পতনের পর অকার্যকর কমিটির কারনে অন্ধ কল্যান সমিতির কার্যক্রম স্থবির হয়ে পরে।
বিএনএসবি চক্ষু হাসপাতাল তথা অন্ধ কল্যান সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। একটি চক্র নতুন কমিটির কার্যক্রমকে বাধাগ্রস্থ করার চক্রান্ত করছে তাদের প্রতিহত করতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...