
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আজ শনিবার সকাল ১০টায় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা জমিয়তে উলামায়ে ইসলাম’র সভাপতি শাইখুল হাদীস মাওলানা মো. আব্দুল হক কাওসারী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মোঃ উবায়দুল্লাহ ফারুক’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাইখুল হাদীস আল্লামা মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খতীবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবীব ও সহ-সভাপতি শাইখুল হাদীস মাওলানা শেখ মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায় ইসলাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাইখুল হাদীস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও বিশেষ বক্তা হিসেবে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, সহকারি মহাসচিব মাওলানা জিয়াউল হক কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা আব্দুল মালেক চৌধুরী, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সাধারন সম্পাদক সাআাদ বিন জাকির, জেলা জমিয়তের সহ সভাপতি আব্দুল গফফার, যুগ্ম সাধারন সম্পাদক হাফেজ মাও. আনোয়ার, জেলা যুব জমিয়তের সভাপতি মুফতি আবু জাফর বক্তব্য রাখেন।
সভায় সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা শাব্বির আহমেদ। বক্তারা ইসলাম ও সার্বভৌম রক্ষা এবং কুরআন সুন্নার আইন বাস্তবায়নে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড সমূহে সংগঠন গড়ে তোলার আহবান জানান।
বিশেষ অতিথি খতীবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবীব বলেছেন, হাসিনাকে ফাঁসির কাস্টে নয়, হাইকোর্টের সামনে ফাঁসিতে ঝুলিয়ে ফাঁসির রায় কার্যকর হবে। সম্পত্তি হস্তান্তর আইন কুরআনের আলোকেই করতে হবে।
সভায় প্রধান বক্তা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আসন্ন পৌর নির্বাচনে পটুয়াখালীর তিনটি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা করেন।
এরা হলেন-পটুয়াখালী পৌরসভায় মাও.বেলাল হোসেন, বাউফল পৌরসভায় মাও. সাআাদ বিন জাকির ও কুয়াকাটা পৌরসভায় মুফতী উমর ফারুক।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...