পটুয়াখালীতে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত: ৩:৩৮ পূর্বাহ্ণ , ১৮ অক্টোবর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম আমির হোসাইন, পটুয়াখালীঃ বহুল প্রচারিত জাতীয় “দৈনিক কালবেলা”পত্রিকা’র ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীস্থ পায়রা সেতুর পাদদেশে নদীর তীরে শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে এক বর্ণিল অনুস্ঠানের আয়োজন করেন পটুয়াখালী জেলা কালবেলা পরিবার।

জেলার সকল প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দ্বিতীয় কুয়াকাটা খ্যাত পায়রা নদীর পাড়ের এ স্থানে পড়ন্ত বিকেলে আয়োজিত তয় বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি ইশরাত লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউল ইসলাম, পটুয়াখালীর স্থানীয় দৈনিক সাথী পত্রিকার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, দুমকি সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আসাদ ও মোঃ শহীদুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র কেন্দ্রীয় সহ সম্পাদক ও দুমকি উপজেলা সভাপতি এম আমির হোসাইন, প্রেসক্লাব দুমকি’র সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল হোসেন, দুমকি প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক সাঈদুর রহমান খান।

অনুষ্ঠানে জেলার প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, আইনজীবী ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎসবে অংশ নেওয়া অতিথিসহ শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, দুর্দান্ত সব খবর প্রকাশের মাধ্যমে অতি অল্প সময়ে যেভাবে এই গণমাধ্যমটি গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে ঠিক তেমনি আগামী দিনেও পরিশুদ্ধ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে পত্রিকাটি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক জেলা প্রতিনিধি ইশরাত লিটন, অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ আরিফ হোসেন,জেলা অনলাইন প্রতিনিধি রাজিব দেবনাথ, দুমকি উপজেলা প্রতিনিধি রাজিবুল ইসলাম রন্টি, মির্জাগঞ্জ প্রতিনিধি ইলিয়াস হোসেন,বাউফল প্রতিনিধি এম এ বশার ও গলাচিপা প্রতিনিধি সাকিব হাসান।