
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় পুকুরে ডুবে সাদিয়া আক্তার (১ বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ জাফর গ্রামের পালোয়ান বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আক্তার ওই গ্রামের মফিজ হাওলাদারের ছোট মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল সাদিয়া। একপর্যায়ে সবার অগোচরে সে নিখোঁজ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর সাদিয়ার মা রেখসোনা বেগম মেয়েকে না পেয়ে পরিবারের অন্যদের নিয়ে খোঁজ শুরু করেন।
পরে শিশুটির বড় বোন সামিয়া বাড়ির পেছনের একটি পুকুরে খুঁজতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় সাদিয়াকে দেখতে পান।
স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাইনুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন