
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া আর আরিচা-কাজিরহাট নৌপথে ঘরে ফেরা যাত্রীদের ঢল। অন্যান্য বছরের তুলনায় এবার ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক। তবে যাত্রীদের উপচেপড়া ভিড় থাকলেও নেই কোনো ভোগান্তি। ফলে স্বস্তিতেই বাড়ি ফিরছেন মানুষ।
আজ (শনিবার ২৯ শে মার্চ ২০২৫) পবিত্র ঈদুল ফিতরে ঘরে ফেরার যাত্রীরা বলেন আমাদের ঈদ যাত্রা এবার অনেক ভালো । তবে ভাড়া গুনতে হয়েছে দ্বিগুণ। গাবতলী থেকে মানিকগঞ্জ
গাবতলী থেকে আরিচা পাটুরিয়া দৌলতদিয়া যাত্রীরা আগের মতো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা না করেই সহজে পারাপার হতে পারছেন ফেরি ও লঞ্চে।
যাত্রীরা বলেন এবার ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক অন্যান্য বছরে তুলনায়। যানবাহনের দীর্ঘ লাইন নেই। সময়মতো ছেড়ে যাচ্ছে ফেরি। আরিচা-কাজিরহাটে ৬টি ফেরি চলাচল করছে। আর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি ফেরি চলাচল করছে বলে জানা গেছে।
এদিকে যাত্রীদের সুবিধার্থে ২৫টি লঞ্চও চালু রাখা
হয়েছে পারাপারের জন্য। প্রশাসনের কঠোর নজরদারিতে নির্বিঘ্নে চলছে লঞ্চ-ফেরি।
যাত্রীদের নির্বিঘ্ন পারাপার নিশ্চিতে সর্বোচ্চ তৎপর রয়েছে প্রশাসনের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির কারণে ঘাটে কোনো চাঁদাবাজি নেই। যাত্রীরা বলছেন, প্রশাসন প্রতি ঈদেই এমন উদ্যোগ নিলে যাত্রীদের ভোগান্তির আর থাকবে না।
দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ বলেন যাত্রীরা যেন দুর্ভোগ পোহাতে না হয়, সেজন্য আমরা সবাই কাজ করছি। এদিকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে তেমন ঘর মুখি যাত্রীদের চাপ নেই বললেই চলে । তবে অবৈধ মেক্সির কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশের সামনে অবৈধভাবে চলাচল করছে প্রায় ৬০-৭০টা লাইসেন্স বিহীন ম্যাক্সি।যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে ।
মানিকগঞ্জ হইতে বানিয়াজুরী পর্যন্ত রাজত্ব কায়েম করেছে অবৈধ মেক্সি। সরকারের নির্দেশনা থাকা সত্ত্বেও ঢাকা আরিচা মহাসড়কের অবাধে চলাচল করছে লাইসেন্সবিহীন ম্যাক্সি ।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...