
আবুল হাসনাত তুহিন ফেনী:-পরশুরামে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সদস্যরা।
সোমবার সকাল ৮টার দিকে বিশেষ টহলের সময় ভারতীয় সীমান্তের দিক থেকে এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির টহল দল তাকে চ্যালেঞ্জ জানায়। এসময় সে হাতে থাকা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করে।
আটককৃত ব্যক্তির নাম মোঃ মিজানুর রহমান (৪৫), পিতা মৃত বজলুর রহমান, গ্রাম—বাউরখুমা তালুকপাড়া, থানা—পরশুরাম, জেলা—ফেনী। জানা যায়, সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত এবং তার নামে পূর্বে ১০টি মামলা রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তি নিয়মিতভাবে ভারত থেকে মাদক ও মদ পাচার করত।
অভিযানের সময় বাউরখুমা-তালুকপাড়া মাঠের মধ্যে, মেইন পিলার ২১৬০/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয়।
আটককৃত মালামাল: ভারতীয় ম্যাকডুয়েল হুইস্কি (৩৭৫ মি.লি.) ৪ পিস।আনুমানিক মূল্য: ৬,০০০ টাকা।আটককৃত আসামীকে পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার