
ময়মনসিংহের ত্রিশালের বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে এসএসসি-২০২৬ সালের ব্যবহারিক পরীক্ষা চলাকালে কয়েকজন শিক্ষার্থীর অশালীন টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে মোটরসাইকেলে নারীদের অন্তর্বাস ঝুলিয়ে অশোভন অঙ্গভঙ্গি ও মন্তব্য করতে দেখা যায়।
জানা গেছে, ভিডিওতে থাকা শিক্ষার্থীরা জাইয়েরপাড় ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থী। প্রায় ৩ মিনিটের ভিডিওতে শিক্ষক ও নারী পরীক্ষার্থীদের নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য শোনা যায়। এছাড়া পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের তদারকির ঘাটতির অভিযোগও উঠেছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা হালিম মিয়া বলেন, “পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের এমন আচরণ অত্যন্ত হতাশাজনক। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ঘাটতি না থাকলে এ ধরনের ঘটনা ঘটার কথা নয়।”
আরেক বাসিন্দা মোরশেদ আলম বলেন, “ভিডিওটি দেখে আমরা বিস্মিত হয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার প্রতিযোগিতায় শিক্ষার্থীরা কোথায় গিয়ে পৌঁছেছে, সেটাই এই ঘটনায় ফুটে উঠেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া প্রয়োজন।”
জাইয়েরপাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ একে এম আব্দুল মান্নান বলেন, ঘটনাটি কেন্দ্রে ঘটেছে, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার প্রতিযোগিতা এবং প্রযুক্তির অপব্যবহার শিক্ষার্থীদের এমন বেপরোয়া আচরণের দিকে ঠেলে দিচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার