
মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের সাব ২ পিলারের শূন্যরেখায় বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাক বিএসএফের গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস আই কেএম জুসিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এসময় বিজিবি-বিএসএফ উভয়বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
হাটখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার অসীম মারাক বলেন, সীমান্তে দুই বাহিনীর মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এতে করে সীমান্তে দ্বায়িত্ব পালনে উভয় বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে।
এসময় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এসআই কেএম জুসি ভারতীয় বিএসএফের পক্ষ থেকে সকল বাংলাদেশিদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...