
মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় ২ মাস বয়সী চুরি করা কন্যা শিশুসহ জনতার হাতে এক নারী আটক হয়েছে। পরে শিশুসহ ওই নারীকে পাংশা থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা। আটককৃত ওই নারী উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে হালিমা আক্তার (২০)।
জানা যায়, সোমবার (৭এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে একটি শিশুসহ একজন নারী ঘোরাঘুরি করছে। শিশুটি কান্নাকাটি করলে সেলিনা ও পারভীন নামের দুইজন তাকে জিজ্ঞাসা করলে সে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সেসময় স্থানীয়দের সন্দেহ হলে ওই নারীকে পাংশা থানায় নিয়ে আসে।
থানা পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকা কমলাপুর রেল ষ্টেশন সংলগ্ন বস্তি এলাকা থেকে তার স্বামী এনামুল বাচ্চাটি নিয়ে আসছে। পরবর্তীতে সে বাচ্চাটি নিয়ে ট্রেনে করে পাংশায় চলে আসে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, স্থানীয়রা শিশুসহ ওই নারীকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। শিশুটির বয়স আনুমানিক দেড় থেকে দুইমাস। তাই আমরা শিশুটিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে দিয়েছি।
আটক নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে শিশুটিকে চুরি করে এনেছে। আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুটির প্রকৃত বাবা-মাকে পাওয়া গেলে তাদের কাছে তুলে দেয়া হবে
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...