
মাসুদ রেজা শিশিরঃ রাজবাড়ীর পাংশা উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে মঙ্গবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদলের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে পাংশা পৌরসভা চত্বরে জমায়েত হয়।
পরে বিকালে শোভাযাত্রা বের করা হয়। শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেল স্টেশন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, রাজবাড়ী জেলা যুবদলের আহবায়ক সাবেক ভিপি খায়রুল আনাম বকুল, পাংশা পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম খোকন, পৌর যুবদলের সদস্য সচিব ফরিদ সরদার, পাংশা বনিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার সরদার,জেলা ছাত্র দলের নেতা সজীব রাজা,যুবদল নেতা শফিউল্লাহ, খলিলুর রহমান,ফরিদ বিশ্বাস,ওয়াজেদ মিয়াসহ বিভিন্ন এলাকা থেকে যুবদলের নেতাকর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার