
মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খানের সাময়িক বহিস্কার আদেশ প্রত্যাহার করে পূনরায় স্ব-পদে বহাল করেছে রাজবাড়ী জেলা বিএনপি। ২৭ জুলাই রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড.লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব এ্যাড.কামরুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয় ২৬ জুন রাজবাড়ী জেলা ভোক্তা অধিদপ্তরে একটি শুনানীকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ভূল বুঝা বুঝির এক পর্যায়ে বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়, সে মামলায় গ্রেফতার হওয়ায় সংগঠনের নিয়ম অনুযায়ী চাঁদ আলী খানকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়।
পরর্তীতে এ বিষয়ে দলীয় তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় এবং প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে পাংশা উপজেলা বিএনপির সভাপতি পদে পূনরায় তাকে বহাল করা হয়েছে।
এ খবর ছড়িয়ে পড়লে পাংশা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুকরিয়া আদায় করেন সেই সাথে জেলা বিএনপির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তাদের প্রাণের নেতাকে সভাপতি হিসাবে পূনরায় পেয়ে ্আনন্দিত পাংশা উপজেলা পৌর শাখা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...