
পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজার থেকে কৌশলে একটি ব্যাটারিচালিত ভ্যান চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আগড়ঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম গেটের সামনে থেকে ভ্যানটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী ভ্যানচালক আনন্দ দাশ (৫০) জানান, প্রতিদিনের মতো তিনি সেদিনও জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বের হন। বাড়ি থেকে নতুন বাজারের একটি স’মিল এলাকায় পৌঁছালে দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তার সঙ্গে যোগাযোগ করে। তারা আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় থেকে বই নিয়ে কপিলমুনি যাওয়ার কথা বলে ভাড়া ঠিক করে।
পরে ওই দুইজনের মধ্যে একজন ভ্যানে ওঠে এবং অপরজন মোটরসাইকেল নিয়ে পেছনে পেছনে আসে। আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম গেটের সামনে পৌঁছালে ভ্যানে থাকা ব্যক্তি ভ্যানটি মোটরসাইকেলে থাকা সহযোগীর কাছে রেখে ভ্যানচালককে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের ভেতরে বই আনতে যায়।
বিদ্যালয়ের মাঠের মাঝামাঝি পৌঁছালে ওই ব্যক্তি ভ্যানচালককে আবার গেটে ফিরে গিয়ে ভ্যানটি নিয়ে আসতে বলে। ভ্যানচালক গেটে এসে দেখেন, তার ভ্যানটি নেই। এমনকি মোটরসাইকেলসহ পাহারায় থাকা ব্যক্তিকেও খুঁজে পাওয়া যায়নি। পরে বিদ্যালয়ের ভেতরে গিয়েও অন্য ব্যক্তির কোনো সন্ধান না পেয়ে তিনি বুঝতে পারেন পরিকল্পিতভাবে তার ভ্যানটি চুরি করা হয়েছে।
এ সময় কান্নায় ভেঙে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে তাকে সান্ত্বনা দেন। স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও ভ্যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গদাইপুর ইউনিয়নে হিতামপুর এলাকার বাসিন্দা ভ্যানচালক আনন্দ দাশ জানান, তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
অসুস্থ স্ত্রী ও পরিবারের খরচ এই ভ্যান চালিয়েই চালাতেন। ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় তিনি চরম অসহায় অবস্থায় পড়েছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এছাড়াও থানায় সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...