পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

প্রকাশিত: ৪:৫৬ পূর্বাহ্ণ , ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা)

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা-কয়রা (খুলনা-৬) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ ও পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মন্তব্য লিখুন

আরও খবর