• খুলনা রাজনীতি
  • পাইকগাছায় আ’ লীগের লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পাইকগাছায় আ’ লীগের লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ , ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

পাইকগাছায় আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের বিরুদ্ধে ছাত্র জনতা ও বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে পাইকগাছা পৌরসভা চত্বর থেকে ‘ছাত্র জনতা’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরল জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা সভাপতি ও ছাত্রশিবির নেতা তামিম রায়হান।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আল মামুন, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী জিএম মেজবা আহমেদ, এনসিপি নেতা শাকিল সম্রাট, ছাত্র সংসদ নেতা গাজী তানভীর আহমেদ, ছাত্রদল নেতা নাহিদ ইসলাম, বাঈজীদ হোসেন, রাকিব হাসান, শামীম হোসেন, এনামুল হাসান, সিজানুর হক, হাবিবুল্লাহ, ইমামুল, মুসা, ইমরান প্রমুখ।

এদিকে, লকডাউনের প্রতিবাদে সকালে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এস.এম. ইমদাদুল হকের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কোর্ট মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা যুগ্ম আহ্বায়ক কাজী সাজ্জাদ হোসেন মানিক, ইমরান সরদার, জিএম রুস্তম, আনোয়ারুল ইসলাম, ইউনূস মোল্লা, ফয়সাল রাশেদ সনি প্রমুখ।

অপরদিকে, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের নেতৃত্বে আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের বিরুদ্ধে কঠোর অবস্থান কর্মসূচি পালন করা হয়। তিনি পৌর নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এছাড়া, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের নেতৃত্বে কর্মী-সমর্থকরা উপজেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, সাবেক পৌর আহ্বায়ক সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, আব্দুল মজিদ গোলদার, আসাদুজ্জামান খোকন, এস.এম. নাজির আহমেদ, অ্যাড. সাইফুদ্দিন সুমন, মেছের আলী সানা, আবুল কাশেম, প্রণব কান্তি মণ্ডল, লক্ষ্মী রাণী গোলদার, সাবরিনা আক্তার, আবু হুরায়রা বাদশাসহ অনেকে।

সারাদেশে আওয়ামী লীগের লকডাউন ঘোষণার প্রতিবাদে পাইকগাছায় এদিন নানা কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন।