• খুলনা দেশজুড়ে
  • পাইকগাছায় ওএমএস ডিলার পরিদর্শনে; ইউএনও মাহেরা নাজনীন

পাইকগাছায় ওএমএস ডিলার পরিদর্শনে; ইউএনও মাহেরা নাজনীন

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ , ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

এম জালাল উদ্দীন:পাইকগাছা

পাইকগাছায় ওএমএস কর্মসূচির আওতায় খোলা বাজারে চাউল বিক্রয়ের কার্যক্রম তদারকি ও পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

বৃহস্পতিবার সকালে পৌর সদরের ডিপো মার্কেট সংলগ্নের ডিলার জুই আক্তারের বিক্রয় কেন্দ্র ও সরল শান্তির মোড়ের ডিলার সুচরিতা রাণী দাশের বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন তিনি।

এসময়ে ডিলারদের সচ্ছতার ভিত্তিতে চাউল বিক্রয়ের নির্দেশনার পাশাপাশি সুশৃঙ্খল পরিবেশে চাউল গ্রহন করার প্রতি জনসাধারণের তাগিদ প্রদান করেন ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

এছাড়াও সরকারের খাদ্য অধিদপ্তরের উক্ত কর্মসূচির আওতায় যেকোনো ব্যক্তি ৩০ টাকা কেজি দরে প্রতিদিন ৫ কেজি চাউল সংগ্রহ করতে পারবেন বলে সকলকে অবগত করেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, ট্যাগ অফিসার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক ও জিএম শাহেদুজ্জামান বাবু।