
খুলনার পাইকগাছায় পানির সংকট মোকাবিলায় ৭০ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন কমিউনিটি বেজড রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম (বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা) ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হরিঢালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
WaterAid-এর সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোকের বাস্তবায়নে এসব সিস্টেম নির্মাণ করা হয়েছে।
নির্মিত এ সিস্টেমের মাধ্যমে মোট ৭০ হাজার লিটার বৃষ্টির পানি সংরক্ষণ করা সম্ভব হবে। এসব সংরক্ষিত পানি আশপাশের ৫৫টি পরিবারের পানির চাহিদা পূরণে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয়ভাবে বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারের সুযোগ সৃষ্টি হওয়ায় সুবিধাভোগী পরিবারগুলোর দীর্ঘদিনের পানির সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে সংরক্ষিত বৃষ্টির পানি নিরাপদ পানির অন্যতম উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে নবলোকের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল, ইউপি সদস্য শংকর দাশ ও আজিজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, WaterAid ও নবলোকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন