
পাইকগাছায় মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করে চার চিংড়ি ব্যবসায়ীর কাছ থেকে ৬ ড্রাম ভর্তি প্রায় ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। পরে এসব রেনু কপোতাক্ষ নদীতে অবমুক্ত করা হয়।
রবিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয় থেকে রাড়ুলী ইউনিয়নের বাঁকা–ভবানীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ পুশবিরোধী অভিযান পরিচালিত হয়।
এ সময় নিষিদ্ধ ঘোষিত প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু জব্দ করে নদীতে অবমুক্ত করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সচেতন করে সতর্ক করা হয়। পুনরায় এ ধরনের কার্যক্রমে জড়িত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
অভিযানটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এছাড়া নৌ পুলিশসহ উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রণধীর সরকার, এএসআই আতাউর রহমান ও সঙ্গীয় ফোর্সের সদস্যরা।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন