
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।
২০২৪ ২৫ অর্থবছরে রবি/ ২০২৪-২৫ মৌসুমে বোরো হাইব্রিড ধান ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে উক্ত বীজ বিতরণ করা হয়।
সোমবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা নবাগত কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ এসএম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিত দাশ, উপ সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহমেদ তুহিন, দেবদাস রায়, একরামুল হক, ইয়ামিন আলী, আফজাল হুসাইন, জাহান্নাতুল ফেরদৌস ও আকরাম হোসেন।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ২ হাজার ৭ শত কৃষকদের ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ দেওয়া হবে বলে কৃষি অফিস সূত্রে নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...