
খুলনার পাইকগাছায় খাদ্য গুদামের গাছ প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলা সদরের বাতিখালীস্থ ওয়াবদা রোডে পুরাতন খাদ্য গুদামের নিজস্ব জায়গায় জনসাধারণ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এ নিলাম অনুষ্ঠিত হয়।
নিলাম কার্যক্রমে মোট ১০ জন ক্রেতা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে মো. আনোয়ার হোসেন মনোনীত হন।
নিলাম কার্যক্রম তদারকি করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম এবং পরিচালনা করেন খুলনা জেলা খাদ্য অধিদপ্তরের সহকারী খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান, আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা আবু তাহের, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, খাদ্য পরিদর্শক দেবলা শীল ও জিএম শাহেদুজ্জামান বাবু।
উল্লেখ্য, পৌরসভার ৯নং ওয়ার্ডের বাতিখালী ওয়াবদা রোডে অবস্থিত পুরাতন গুদাম ভবনের জায়গায় অধিক ধারণক্ষমতা সম্পন্ন নতুন গুদাম ভবন নির্মাণের লক্ষ্যে মোট ৬০টি ছোট-বড় বিভিন্ন প্রজাতির গাছ প্রকাশ্যে নিলামে বিক্রয়ের উদ্যোগ নেয় খাদ্য অধিদপ্তর।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...