
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় খুলনার পাইকগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান মুকুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমরান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. মোঃ আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, সরদার ফারুক আহমেদ, শেখ রুহুল কুদ্দুস, মেছের আলী সানা।
এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা এসএম মোহর আলী, এডভোকেট সাইফুদ্দিন সুমন, যুবদল নেতা জিএম রুস্তম, আনারুল ইসলাম, আবু হুরায়রা বাদশা, ওবায়দুল্লাহ সরদার, ফয়সাল রাশেদ সনি, আজাদ বিশ্বাস, ইকবাল হোসেন, রাসেল হোসেন রাজা, বাবু মীর, শামসুজ্জামান, বেল্লাল মীর, শহিদুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাসুম বিল্লাহ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...