
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে জামাল মোড়ল (৪১) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সোমবার (১৩ জুলাই) ভোরে উপজেলার কাশিমনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল মোড়ল ওই গ্রামের মৃত সোলাইমান মোড়লের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার ভোর আনুমানিক ৬টার দিকে জামাল মোড়লের স্ত্রী ঘুম থেকে উঠে তাকে নিজ শোয়ার ঘরের বারান্দার বাঁশের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রাথমিকভাবে আত্মহত্যার প্রকৃত কারন জানা যায়নি।
এদিকে খবর পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সবুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
পাইকগাছা থানার ডিউটি অফিসার এসআই মনিরুল ইসলামও ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...